প্রথমবার ঘনিষ্ঠ দৃশ্য, অনুভুতি জানালেন অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অস্ট্রেলিয়ান অভিনেত্রী ইয়ারিন হা। তার অভিনীত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’। যা প্রথম মুক্তি পায় কোভিড মহামারি চলাকালীন ২০২০ সালের ২৫

2026-01-30T00:55:12+00:00
2026-01-30T00:55:39+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
প্রথমবার ঘনিষ্ঠ দৃশ্য, অনুভুতি জানালেন অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ এএম  আপডেট: ৩০.০১.২০২৬ ১২:৫৫ এএম
ব্রিজারটন সিরিজের এক দৃশ্য। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান অভিনেত্রী ইয়ারিন হা। তার অভিনীত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’। যা প্রথম মুক্তি পায় কোভিড মহামারি চলাকালীন ২০২০ সালের ২৫ ডিসেম্বর। মুক্তি পেয়েই সাড়া ফেলেছিল জনপ্রিয় সেই সিরিজটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এসেছে আলোচিত সিরিজটির চতুর্থ মৌসুমের প্রথম কিস্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিরিজটির ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়সহ নানা প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী ইয়ারিন হা।

Advertisement
এদিকে এবারের কিস্তিতে বেনেডিক্ট ব্রিজারটনের (লুক থম্পসন) প্রেমিকা সোফি বেক চরিত্রে দেখা যাবে ইয়ারিন হাকে—যে চরিত্রটি সিন্ডারেলা-অনুপ্রাণিত। বিশ্বজুড়ে আলোচিত এই সিরিজে যোগ দেওয়ার মাধ্যমে ইয়ারিন হা এখন কার্যত নতুন এক ক্যারিয়ার–মোড়ে দাঁড়িয়ে। ‘হ্যালো’ ও ‘ডুন: প্রফেসি’–এর মতো বড় প্রকল্পে কাজ করা এই অভিনেত্রী মুখিয়ে আছেন আলোচিত সিরিজটির দর্শকেরা তাকে কীভাবে নেন।

প্রথমবার ঘনিষ্ঠ দৃশ্য, ভয় আর চ্যালেঞ্জ
‘ব্রিজারটন’-এর নতুন মৌসুমে ইয়ারিন হাকে করতে হয়েছে ঘনিষ্ঠ দৃশ্য, যা তার ক্যারিয়ারে প্রথম। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, বিষয়টি তার জন্য বেশ ভয়ের ছিল। 

গ্ল্যামার সাময়িকীকে অভিনেত্রী ইয়ারিন হা বলেন, আমি সত্যিই ভীষণ নার্ভাস ছিলাম। দৃশ্যটির শুটিং হয়েছিল সকাল নয়টায়; তখনই নিরাভরণ হয়ে শট দিতে হয়েছিল।

তবে সেই ভয় কাটিয়ে ওঠার পেছনে ছিল নিজের প্রতি একধরনের চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা। 

তিনি বলেন, আমি মনে করি, ভয় আর অস্বস্তির সীমা পেরোতে না পারলে মানুষ পরিণত হয় না। তাই আমি এটাকে নিজের জন্য একধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি—অভিনেত্রী হিসেবে আরও পরিণত হওয়ার জন্য।


পর্দায় নতুন অধ্যায়
চতুর্থ মৌসুমে প্রথমবারের মতো সম্পূর্ণ এশীয় একটি পরিবার দেখা যাবে ‘ব্রিজারটন’-এ। সিরিজে কিছু কোরিয়ান ও চীনা সংলাপও যুক্ত হয়েছে। 

কোরিয়ান-অস্ট্রেলীয় ইয়ারিন হা বলেন, নিজের পরিচয়কে পর্দায় স্বাভাবিকভাবে দেখতে পাওয়া তার কাছে খুব অর্থবহ। 

তার ভাষ্যে, এই সিরিজে যেটা আমার ভালো লাগে, তা হলো—এখানে বিভিন্ন সংস্কৃতির প্রতিনিধিত্ব দেখানো হয় অতিরিক্ত ব্যাখ্যা ছাড়াই। যেন স্বাভাবিকভাবেই সবাই এ জায়গায় সহাবস্থান করতে পারে।

ইয়ারিন মনে করেন, গল্পের মূল বিষয় সোফির জাতিগত পরিচয় নয়, বরং বেনেডিক্টের সঙ্গে তার প্রেম ও একজন মানুষ হিসেবে তার লড়াই।

খ্যাতির মধ্যেও মাটিতে পা
দ্রুত বাড়তে থাকা খ্যাতির পরও ইয়ারিন হা মাটিতে পা রেখে চলতে চান। তিনি জানান, এই মানসিকতার পেছনে বড় ভূমিকা রেখেছেন তার মা। 

ইয়ারিন হা বলেন, আমার মা সব পরিস্থিতিতেই মানুষকে সমানভাবে ও সদয়ভাবে দেখতেন। সেটা আমার জীবনদর্শনের অংশ হয়ে গেছে। নিজেকে সাধারণ ভাবতে পারলে আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। এই নীতি শুটিং সেটেও অনুসরণ করেন তিনি।

তিনি আরও বলেন, সেটে সবাই একই লক্ষ্যে কাজ করেন। ভালো পরিবেশ থাকলে সেখানেই সেরা কাজটা বেরিয়ে আসে।

প্রসঙ্গত, ‘ব্রিজারটন’-এর চতুর্থ মৌসুমের প্রথম চারটি পর্ব মুক্তি পেয়েছে ২৯ জানুয়ারি। বাকি চার পর্ব আসছে ২৬ ফেব্রুয়ারি।

এফআর
  বিষয়:   প্রথমবার  ঘনিষ্ঠ দৃশ্য  অনুভুতি  অভিনেত্রী  ব্রিজারটন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: