আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন নির্বাচন, রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকায় শুক্রবার (৩০ জানুয়ারি) ৫

2026-01-30T09:53:00+00:00
2026-01-30T09:53:00+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ এএম 
সংগৃহীত ছবি
আসন্ন নির্বাচন, রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকায় শুক্রবার (৩০ জানুয়ারি) ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কক্সবাজার বিউবো বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৩০ জানুয়ারি) ৩৩ ও ১১ কেভি ফিডার এলাকায় সিস্টেম উন্নয়ন কাজ, গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 


বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলো হলো—পাওয়ার হাউজ থেকে মেরিন সিটি পর্যন্ত রাস্তার ডান পাশ, বিসিক এলাকা, র‌্যাব-১৫ কার্যালয়, গণস্বাস্থ্য অফিস, সদরপাড়া, মুহুরিপাড়া, জানার ঘোনা, কাইম্মার ঘোনা, ফুটখালী, সরকারি কলেজ এলাকা ও ইমাম মুসলিম রোড। 

সাময়িক ভোগান্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   বিদ্যুৎ থাকবে না  আজ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: