চার-ছক্কায় স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

স্কটল্যান্ডকে হারিয়েবাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান গড়ে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে। ১৯১ রানের টার্গেট দিয়ে ৯০

2026-01-30T14:40:25+00:00
2026-01-30T14:40:25+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
চার-ছক্কায় স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ২:৪০ পিএম 
স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সংগৃহীত ছবি
স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান গড়ে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে। ১৯১ রানের টার্গেট দিয়ে ৯০ রান হাতে থাকতেই সব উইকেট তুলে নেন জ্যোতির দল। 

শুক্রবার (৩০ জানুয়ারি) এই জয়ের মাধ্যমে চলমান বাছাইপর্বে টানা ছয় ম্যাচ জিতেছে বাংলাদেশ নারী দল।  

নেপালের কীর্তিপুরে ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের জুটি ছিল প্রথম থেকেই স্ট্রং। দিলারার ২৮ বলে ৩৯ এবং জুরাইরিয়ার ২২ রান জুটিকে ৬৭ রানে পৌঁছে দেয়। এরপরই দ্রুত কয়েকটি উইকেট হারালেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তারা ১০০ রানের জুটি উপহার দেন দর্শকদের। 

জ্যোতি ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫৬ রান। সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রানে। 


জবাবে ব্যাট করতে নেমেই ধরাশয়ী হয় স্কটল্যান্ড। প্রথম বলেই হারায় প্রথম উইকেট। মারুফা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশরা। মারুফা নেন সর্বোচ্চ ৩টি উইকেট, আর স্বর্ণা আক্তার নেন দুটি।

স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন পিপা স্প্রাউল। মেগান ম্যাককল করেন ২০ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে তারা ১০১ রানেই সব উইকেট হারান। 

ফলে ৯০ রান হাতে থাকতেই জয়ের মুখ দেখে বাংলাদেশ। এর দরুন তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। 


/ইউএমএইচ

  বিষয়:   স্কটল্যান্ড  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: