কলকাতায় ‘সেরা অভিনেত্রী’ জয়া আহসান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার নতুন বছরের শুরুতেই ভক্তদের দিলেন সুখবর। ক্যারিয়ারে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য যোগ করলেন

2026-01-30T15:49:04+00:00
2026-01-30T16:16:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
কলকাতায় ‘সেরা অভিনেত্রী’ জয়া আহসান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম  আপডেট: ৩০.০১.২০২৬ ৪:১৬ পিএম
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সংগৃহীত ছবি
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার নতুন বছরের শুরুতেই ভক্তদের দিলেন সুখবর। ক্যারিয়ারে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য যোগ করলেন এই অভিনেত্রী। কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। 

সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেলেন জয়া আহসান। পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন অভিনেত্রী। 

সেখানে তিনি লেখেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’-এ সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া আনন্দের ও গর্বের। কৃতজ্ঞ ও অভিভূত।’ 


এই সাফল্যে বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা এবং ভক্তরাও তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। 

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি প্রকাশিত হয়েছে উপন্যাসটির ধারাবাহিক প্রকাশের প্রায় ৯০ বছর পর। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৩৪-৩৫ সালে ভারতবর্ষ সাময়িকীতে। গত বছরের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। 

ছবিতে উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র কুসুম-এর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। কুসুম এমন এক নারী, যে শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সে খোলা মনের ও সতেজ। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: