‘সাধারণ নির্বাচন ও গণভোটের আচরণবিধি একই’

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

সাধারণ নির্বাচন ও গণভোটের আচরণবিধি একই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ।শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে

2026-01-30T17:31:41+00:00
2026-01-30T17:32:28+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
‘সাধারণ নির্বাচন ও গণভোটের আচরণবিধি একই’
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম  আপডেট: ৩০.০১.২০২৬ ৫:৩২ পিএম  (ভিজিট : ২৩০)
কথা বলছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : সময়ের আলো
সাধারণ নির্বাচন ও গণভোটের আচরণবিধি একই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।  

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ২১ ধারায় বলা হয়েছে, সাধারণ নির্বাচনের জন্য যা যা অনিয়ম গণভোটের জন্যও সেগুলো অনিয়ম। সাধারণ নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোন পক্ষ অবলম্বন করে প্রচার-প্রচারণার  সুযোগ নেই। 

নির্বাচন কমিশনার আরও বলেন, গণভোট সম্পর্কে নতুন কোন নির্দেশনা দেয়া হয়নি, শুধুমাত্র আইনকে স্পষ্টীকরণ করে তা প্রতিপালনের জন্য বলা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা  গণভোট নিয়ে মানুষকে অবহিত করতে পারবেন, কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে-বিপক্ষে  অবস্থান নিতে পারবেন না। 


নির্বাচনি পরিবেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো। নির্বাচনের জন্য আমরা সহায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছি, যাতে শতভাগ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 

একই সঙ্গে নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু কোথাও যাতে অস্থিরতা সৃষ্টি না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানান এ নির্বাচন কমিশনার। 

এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

এফআর


  বিষয়:   নির্বাচন কমিশনার  ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ  সাধারণ নির্বাচন  গণভোট  আচরণবিধি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: