‘যাদের হাতে জনগণ নিরাপদ নয়, তারা ক্ষমতায় গেলে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে’

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা ধৈর্য ধরতে পারেনি, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, আল্লার কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের

2026-01-30T18:20:41+00:00
2026-01-30T18:20:41+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
‘যাদের হাতে জনগণ নিরাপদ নয়, তারা ক্ষমতায় গেলে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে’
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ১০৫)
বক্তব্য রাখছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলো
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা ধৈর্য ধরতে পারেনি, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, আল্লার কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, তারা ক্ষমতায় যাওয়ার পর জনগণ আরও বেশি ঝুঁকিতে পড়বে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু হয়েছে। আমরা সরকারি কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবি বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলব— যথাযথ রিকমেনন্ডেশন আমাদের কাছে দেন। যাতে একটি মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোন রুজির সন্ধান করতে না হয়। আর টেবিলের নিচে যেন হাত দিতে না হয়। এরপরেও সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেব।  

জামায়াত আমির বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, তাদের হাতে যদি দেশ আসে— তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। মানুষ বুঝতে পেরেছে। তাই সারা বাংলায় এখন বাঁধ ভাঙা জোয়ার শুরু হয়েছে ন্যায় ও ইনসাফের পক্ষে। শুধু নোয়াখালী না, সারা বাংলায় আমি যেখানে যাচ্ছি মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। 
তিনি দাবি করেন, যারা জুলাই যুদ্ধ করেছে, সেই যুব সমাজ মুখিয়ে আছে ১৩ তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য। তারা বুঝতে পেরেছে জুলাই চেতনার আকাঙ্ক্ষা কাদের দ্বারা বাস্তবায়ন হবে।  হাত দিতে না হয়। এরপর যারা সততার রাস্তা যারা ছেড়ে দিবেন, সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেব।    

সমাবেশে নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।   

এফআর


  বিষয়:   নোয়াখালী  জামায়াত আমির  ডা. শফিকুর রহমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: