বিশ্বনেতারা ‘কাপুরুষ’, গাজা ইস্যুতে পেপ গার্দিওলা

আন্তর্জাতিক ডেস্ক

খেলা

বিশ্ব রাজনৈতিক নেতাদের ‘কাপুরুষ’ ও ‘কুৎসিত কর্তৃপক্ষ’ বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। গাজায় ইসরায়েলি বর্বরতা এবং মানবিক

2026-01-30T18:25:53+00:00
2026-01-30T18:25:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বিশ্বনেতারা ‘কাপুরুষ’, গাজা ইস্যুতে পেপ গার্দিওলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম 
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত
বিশ্ব রাজনৈতিক নেতাদের ‘কাপুরুষ’ ও ‘কুৎসিত কর্তৃপক্ষ’ বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। গাজায় ইসরায়েলি বর্বরতা এবং মানবিক সংকট নিয়ে তিনি এ মন্তব্য করেছেন। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বার্সেলোনায় ফিলিস্তিনকে সহায়তার উদ্দেশ্যে আয়োজিত এক চ্যারিটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

পেপ গার্দিওলা বলেন, ‘তারা নিজেরা সুরক্ষিত ও আরামদায়ক পরিবেশে বসে নিরীহ মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন।’ 

তিনি বলেন, ‘যখন দেখি একজন শিশু ধ্বংসস্তূপের নিচে গত দুই বছর ধরে তার মায়ের জন্য কাঁদছে, তখন মনে হয় আমরা তাদের একা ও পরিত্যক্ত করে দিয়েছি। সেই শিশুটি আজ আমাদের কাছে প্রশ্ন রাখছে-তোমরা কোথায়? কেন আমাদের সাহায্য করছ না?’


তিনি আরও বলেন, ‘শক্তিশালীরা মূলত কাপুরুষ। কারণ তারা নিরীহ মানুষকে হত্যা করতে পাঠায় কিন্তু নিজেরা ঘরে বসে শীতের সময় গরম আর গরমের সময় এসি’র নিচে আরাম করে।’ 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। 

জাতিসংঘের দেওয়া তথ্যমতে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। অনেক বিশেষজ্ঞের মতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এবং রোগ ও অনাহারে মৃত্যুর হিসাব ধরলে নিহতের প্রকৃত সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যেতে পারে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   বিশ্বনেতারা ‘কাপুরুষ’  গাজা ইস্যুতে পেপ গার্দিওলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: