এখন কার্ডের রাজনীতি চলছে : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এখন তো কার্ডের রাজনীতি চলতেছে, আমরা বলছি, একটা কার্ডই প্রয়োজন সেটা হবে এনআইডি কার্ড বা নাগরিক কার্ড। ক্ষমতায় আসলে একটি

2026-01-30T18:59:42+00:00
2026-01-30T18:59:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
এখন কার্ডের রাজনীতি চলছে : নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম 
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
এখন তো কার্ডের রাজনীতি চলতেছে, আমরা বলছি, একটা কার্ডই প্রয়োজন সেটা হবে এনআইডি কার্ড বা নাগরিক কার্ড। ক্ষমতায় আসলে একটি কার্ডের মধ্যে আমরা সকল সুযোগ সুবিধা নিয়ে আসবো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এনসিপির নির্বাচনী ইশতেহার ঘোষণার পর তিনি এ মন্তব্য করেছেন। 

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অনেক অপরচুনিটি মিস করেছি। পুরনো দলের সঙ্গে জোট করার ফলে আমরা আমাদের নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে সরে আসেনি। সংস্কারের প্রতিশ্রুতি আমরা পেয়েছি যেগুলো গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে। ১১ দলও জোট ক্ষমতায় আসলে অংশীদারিত্বের ভিত্তিতে এই বিষয়গুলো আমরা বাস্তবায়ন করবো।’ 


তিনি বলেন, ‘ভিন্ন ভিন্ন দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো একটি নির্দিষ্ট দলের পরিকল্পনায় কাজ করবে না। বাস্তবায়নযোগ্য ইশতেহার দেওয়ার চেষ্টা করেছি আমরা। অনেকেই অনেক বড় বড় কথা বলে নির্বাচনের আগে। তবে আমরা বাস্তবতার ভিত্তিতে প্রণয়ন করেছি।’ 

তিনি আরও বলেন, ‘সরকার গঠন করলে আমরা শিক্ষা, সংস্কার, স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন নিয়ে জোটের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।’ 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   নাহিদ ইসলাম  কার্ড  রাজনীতি  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: