টেঁটার আঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই ও ভাবি গ্রেফতার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে জ‌মি নিয়ে বিরোধের জেরে টেঁটার আঘাতে ছোট ভাই মাহমুদুর রহমান কামাল মেম্বার (৫৫) নিহতের ঘটনায় বড় ভাই ও

2026-01-30T19:43:48+00:00
2026-01-30T19:43:48+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেঁটার আঘাতে ছোট ভাই নিহত, বড় ভাই ও ভাবি গ্রেফতার
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম 
নিহত মাহমুদুর রহমান কামাল মেম্বার। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে জ‌মি নিয়ে বিরোধের জেরে টেঁটার আঘাতে ছোট ভাই মাহমুদুর রহমান কামাল মেম্বার (৫৫) নিহতের ঘটনায় বড় ভাই ও ভাবিকে গ্রেফতার করেছে পু‌লিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) কটিয়াদী মডেল থানার ওসি মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো, উপ‌জেলার আচ‌মিতা ইউনিয়‌নের প‌শ্চিম ভিটা‌দিয়া গ্রা‌মের মৃত খোরশেদ উদ্দিন মেম্বারের ছেলে জালাল উদ্দিন মাস্টার (৫৯) ও তার স্ত্রী শামসুন্নাহার বেগম‌ (৫৪)। গতকাল বৃহস্প‌তিবার রাতে নিজ বা‌ড়ি থে‌কে তাদের গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সকালে জমির আইল কাঁটাকে কেন্দ্র করে বড় ভাই জালাল উদ্দিনের সঙ্গে নিহত কামালের মারামারি হয়। এ সময় কামাল ও তার ছেলে কাকন টেঁটাবিদ্ধ হয়ে মারাত্মক জখম হন। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার রা‌তে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা যান। 

নিহত কামাল মেম্বার উপজেলার আচমিতা ইউনিয়নের সাবেক মেম্বার এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
পরে আজ শুক্রবার সন্ধ্যায় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে কামালকে দাফন করা হয়। 

ওসি মো. মাহাবুবুর রহমান জানান, ঘটনায় রাতেই নিহতের মেয়ে ইসরাত জাহান করবী বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করে। এজাহারভুক্ত আসামি জালাল উদ্দিন মাস্টার ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতা‌রে অভিযান অব্যাহত আছে।

এফআর
  বিষয়:   কিশোরগঞ্জ  কটিয়াদী  টেঁটা  আঘাত  ছোট ভাই  নিহত  বড় ভাই  ভাবি  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: