আজহারীকে যে কারণে ধন্যবাদ জানালেন বর্ষা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।শোবিজের কাজের পাশাপাশি ব্যক্তিজীবন ও ধর্মীয় অনুশীলন

2026-01-31T13:58:45+00:00
2026-01-31T13:58:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আজহারীকে যে কারণে ধন্যবাদ জানালেন বর্ষা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম 
জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারী ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সংগৃহীত ছবি
জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

শোবিজের কাজের পাশাপাশি ব্যক্তিজীবন ও ধর্মীয় অনুশীলন নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন বর্ষা। নিয়মিত ধর্মীয় আচার পালন করা এই নায়িকা গত বছর ওমরাহ হজ আদায় করতে মক্কায় যান। সেখান থেকে ফিরে এসে তিনি চলচ্চিত্রে অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। বর্ষার ভাষ্য ছিল, ভবিষ্যতে সন্তানদের বড় হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এরপর থেকে নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। তবে ফটোশুট ও বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝে অংশ নিতে দেখা যায় তাকে। পাশাপাশি অবসর সময় বই পড়ায় কাটান বর্ষা, বিশেষ করে ধর্মীয় বই পড়ার প্রতি তার আগ্রহ রয়েছে।

সম্প্রতি এমনই একটি ধর্মীয় বই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বর্ষা। শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ড. মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি।


পোস্টের ক্যাপশনে বর্ষা লেখেন, তিনি দীর্ঘদিন ধরেই বইটি পড়তে আগ্রহী ছিলেন। তিনটি বই অর্ডার করেছিলেন, যা সেদিন হাতে পেয়েছেন বলে জানান। এর মধ্যে দুটি বই তিনি তার বোনদের জন্য নিয়েছেন বলেও উল্লেখ করেন।

বর্ষা আরও লেখেন, নিজের অজ্ঞানতার কথা স্বীকার করে তিনি আশা প্রকাশ করেন ‘এক নজরে কুরআন’ বইটি পড়ে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি বইটি পড়ার সুযোগ করে দেওয়ায় ড. মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ : দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে তিনি অভিনয় করেন অনন্ত জলিলের বিপরীতে। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর এই তারকা জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।


/ইউএমএইচ 


  বিষয়:   আজহারী  বর্ষা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: