বিএনপির হামলায় এনপিপির ২৫ নেতাকর্মী আহত, অফিস ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে জাতীয় পার্টি (এনপিপি)-এর নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা ও দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ

2026-01-31T15:14:42+00:00
2026-01-31T15:14:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপির হামলায় এনপিপির ২৫ নেতাকর্মী আহত, অফিস ভাঙচুরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:১৪ পিএম 
বিএনপির লোগো। প্রতীকী ছবি
নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে জাতীয় পার্টি (এনপিপি)-এর নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা ও দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। 

আহতদের মধ্যে রয়েছেন— মো. রবিউল (২৬), পিতা : আবদুল মালেক (৯নং ওয়ার্ড, বুড়ির চর ইউনিয়ন); মাহমুদুল হাসান সোহাগ (২২), পিতা : কামাল উদ্দিন (জাহাজমারা ইউনিয়ন); সাইফুল ইসলাম (৩০), পিতা : নুরুল হক (সুখচর ইউনিয়ন); মিরাজ উদ্দিন (২৩), পিতা : নুরুল হক (বুড়ির চর ইউনিয়ন); মোহাম্মদ নাজিম (২৫), পিতা : মাহমুদুল হক; আবদুল হাই, পিতা : হাই (পৌরসভা); আশিকুর রহমান, সাবের হোসেন, তাহসিন নাঈম, কামরুল ইসলাম আদনানসহ আরও অনেকে।

এ বিষয়ে এনপিপির নেতা আবদুল হান্নান মাসউদ বলেন, হাতিয়ার সাধারণ মানুষ ফেরি উদ্বোধন দেখতে গেলে বিএনপির সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে সাধারণ মানুষসহ আমার দলের অনেক নেতাকর্মী আহত হন। 


তিনি আরও অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আমলে যেসব চেয়ারম্যান-মেম্বার ও সন্ত্রাসী ছিল, তারা এখন বিএনপির কাঁধে ভর করে হাতিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শান্তির হাতিয়ায় অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, বর্তমান প্রশাসন পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে। এই প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ফলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


/ইউএমএইচ


  বিষয়:   বিএনপি  এনপিপি  অফিস ভাঙচুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: