সামর্থ্যবান হয়েও যারা জাকাত দেয় না তাদের ঈমান নেই : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা জাকাত দেয় না তাদের ঈমান নেই। আমাদের দেশে

2026-01-31T17:26:49+00:00
2026-01-31T17:39:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সামর্থ্যবান হয়েও যারা জাকাত দেয় না তাদের ঈমান নেই : ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৫:৩৯ পিএম
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সংগৃহীত ছবি
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা জাকাত দেয় না তাদের ঈমান নেই। আমাদের দেশে অনেক ধনী সঠিকভাবে জাকাত দেন না। জাকাত কোনো ধরনের দান-দক্ষিণা নয় বরং এটা গরিবের হক। এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজে উপেক্ষিত হচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ১৪তম জাকাত ফেয়ারে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামে এক হাজার বছর ধরে জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হতো।  ব্রিটিশ এবং মুঘল আমলে এসে সেটা ব্যক্তি পর্যায়ে আদায়ের রেওয়াজ চালু হয়। এতে জাকাতের গুরুত্ব অনেক কমে যায়। 

উপদেষ্টা বলেন, জাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার ক্ষেত্রে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের অবদান অনেক। আমাদের দেশে যৌনকর্মকে পেশা হিসেবে নেওয়া একটি দুঃখজনক বিষয়। জাকাত যদি সঠিকভাবে আদায় করা হতো তাহলে এই পেশা তাদের বেছে নিতে হতো না। 

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আজকের পৃথিবীতে আমরা গভীর এক দার্শনিক সংকটে পড়েছি। এই সংকট বিশ্বব্যাপী। এর তিনটি দিক আছে। প্রথমত- আমরা কোথায় যেতে চাই। এটা নিয়ে চিন্তার আরও প্রয়োজন রয়ে গেছে। দ্বিতীয়ত- গন্তব্যে যাওয়ার পথ নিয়েও সংকট রয়ে গেছে। এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। এই পথটা সঠিক না হলে সবকিছুই বৃথা যায়। তৃতীয় দার্শনিক সংকটের আরেকটা বিষয় হচ্ছে ইনস্ট্রুমেন্টস। 


জিল্লুর রহমান বলেন, সিজেডএম (সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট) যে উদ্যোগ নিয়েছে এটার একটা বৈশ্বিক গুরুত্ব আছে। জাকাতের যে বিষয়টা আজ সামনে এসেছে এটার একটি আর্থিক দিক আছে। অবশ্যই এটা আরও সঠিকভাবে দেওয়া দরকার। আমার কাছে জাকাত একইসঙ্গে আর্থিক দায়িত্বের সঙ্গে নৈতিক দায়িত্ব হিসেবেও গুরুত্বপূর্ণ। জাকাত দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না। কারণ এই অর্থ কিভাবে ব্যবহার হচ্ছে সেটা তদারকি করাও প্রয়োজন।

তিনি আরও বলেন, সুতরাং জাকাত দেওয়ার শুরু থেকে অর্থ ব্যবহারের সব কিছুই দায়িত্বের সঙ্গে দেখা উচিত।

সময়ের আলো/আআ


  বিষয়:   জাকাত  সরকার  উপদেষ্টা  ধর্ম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: