‘কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি’

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

কাফনের কাপড় প্রস্তুত রেখেই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনের ইসলামীআন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী

2026-01-31T19:44:57+00:00
2026-01-31T20:23:00+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি’
ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:৪৪ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৮:২৩ পিএম
ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ডা. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। ছবি : সংগৃহীত
কাফনের কাপড় প্রস্তুত রেখেই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ডা. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

পোস্টে সিরাজুল ইসলাম সিরাজী লেখেন, ‘আমার কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে নেমেছি। দাফন আমার মাদরাসার পাশে। আমার নেতাকর্মীরাও প্রস্তুত রেখেছেন, আবার কেউ কেউ ১০ তারিখের আগেই কাফনের কাপড় ক্রয় করে রাখবেন। দেখি ঝালকাঠি-২ আসনে কেমনে ভোটাধিকার হরণ করা হয়।’ 

এদিকে ডা. সিরাজুল ইসলাম সিরাজীর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও ভোটাধিকার হরণের আশঙ্কার প্রতিফলন হিসেবে দেখছেন। 
দলটির স্থানীয় নেতাকর্মীরা জানান, ডা. সিরাজুল ইসলাম সিরাজী দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি নির্বাচনি মাঠে নেমে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। তার বক্তব্যের মাধ্যমে নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ এবং ভোটাধিকার রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তাই উঠে এসেছে বলে মনে করছেন তারা।

এবিষয়ে ডা. সিরাজুল ইসলাম সিরাজী বলেন, আমার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ একটি দল ভোটারদের মাঝে আমার নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এলাকায় আমার পক্ষে প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন সময় আমার কর্মীদের হুমকি দেওয়া হয়। 

এফআর
  বিষয়:   ঝালকাঠি  ইসলামী আন্দোলন  মনোনীত প্রার্থী  সিরাজুল ইসলাম  কাফনের কাপড় 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: