জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ঝড়

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম শনিবার হ্যাক হয়েছে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (ঢাবি) ও সহকারী প্রক্টর

2026-02-01T12:21:19+00:00
2026-02-01T12:48:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ঝড়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ১২:৪৮ পিএম
শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। ছবি : সংগৃহীত
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম শনিবার হ্যাক হয়েছে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (ঢাবি) ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) একটি ফেসবুক বার্তা দিয়েছেন। 

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন,মাইগ্রেনের ব্যথার কারণে কালকে আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কী একটা অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরেন। আমার তো একটা সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হব।

তিনি আরও লেখেন, তার আগে আজকের দিনের রান্না, ঘরের কাজ গুছাব। এরপর গিয়ে ফেসবুক নিয়ে বসব। কে কী বললেন, কেন বললেন, এসব চর্চা করতে। 

নেটিজেনদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বলেন, যেহেতু আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া আপনাদের দিনে-রাতে আর কোনো কাজ নেই, সেহেতু আমার সময়মতো আপনাদের ধৈর্য ধরতে হবে। 


উল্লেখ্য, শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। 

পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয় এবং জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   জামায়াত আমির  এক্স অ্যাকাউন্ড  হ্যাক  মোনামি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: