সাকুরা বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহনের চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।রোববার (১

2026-02-01T15:19:09+00:00
2026-02-01T15:19:09+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
সাকুরা বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৯ পিএম 
সাকুরা বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নিহত। গ্রাফিক : সময়ের আলো
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় রাস্তা পারাপারের সময় সাকুরা পরিবহনের চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনায় নিহত রিপন বিশ্বাস (৪৩) আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আঁক গ্রামের মৃত সুদেব বিশ্বাসের ছেলে।

তিনি দীর্ঘদিন থেকে গ্রামীণ ব্যাংকের উজিরপুর উপজেলা শাখার একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রিপন বিশ্বাস ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী এলাকার সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়াগতির সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬১০৫) নিয়ন্ত্রণ হারিয়ে রিপন বিশ্বাসকে চাপা দিয়ে মহাসড়কের পাশের খাদে পরে যায়।

এতে ঘটনাস্থলেই রিপন বিশ্বাস নিহত ও পরিবহনের হেলপারসহ কয়েকজন যাত্রী আহত হন।


উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার ও আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।  

সময়ের আলো/জোআই/


  বিষয়:   ঢাকা-বরিশাল  সড়ক দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: