অতিথি পাখি ও ব্যাংক লুটেরাদের ভোট দেওয়া যাবে না : আসিফ মাহমুদ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন নির্বাচনে ভোটারদের বিদেশি পাসপোর্টধারী ও ঋণখেলাপিদের ভোট দিতে নিষেধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।রোববার

2026-02-01T16:52:48+00:00
2026-02-01T18:17:57+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অতিথি পাখি ও ব্যাংক লুটেরাদের ভোট দেওয়া যাবে না : আসিফ মাহমুদ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৬:১৭ পিএম
জনসভায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ অন্যরা। ছবি : সময়ের আলো
আসন্ন নির্বাচনে ভোটারদের বিদেশি পাসপোর্টধারী ও ঋণখেলাপিদের ভোট দিতে নিষেধ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিসিক বাসস্ট্যান্ডে এক নির্বাচনি পথসভায় এ আহ্বান জানান তিনি।

Advertisement
আসিফ মাহমুদ বলেন, শীতকালে বিভিন্ন জায়গা থেকে অতিথি পাখিরা বাংলাদেশে ঘুরতে আসে। ঠিক একইভাবে একটা দল লন্ডন, আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে। শীতকালের পর যেভাবে অতিথি পাখিরা উড়ে যায়, ঠিক সেভাবেই বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে না জিতলে বিদেশে চলে যাবে। এসব অতিথি পাখি এবং ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবে না।

ভোটারদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, যারা লুটপাটকারী, ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণখেলাপি হয়েছে, হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, তাদের থেকে আপনারা টাকা নেন। কিন্তু ভোটটা তাকেই দেবেন, যে আপনার জীবন পরিবর্তন করতে পারবে। যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। আপনারা ভোটটা তাকেই দেবেন, যে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠবে।
‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে আহ্বান করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, আপনারা যদি চান, হাসিনার মতো আর কোনো দোসর বাংলাদেশে না আসুক, ফ্যাসিস্ট শাসক না আসুক— তাহলে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। 

তিনি অভিযোগ করেন, আমরা দেখেছি, একটি দলের নেতা মাইকের সামনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলছে। কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে ময়দানে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা করছে। তাদের নেতারা অন্যদলকে মুনাফেক বলে। আমরা তাদের মুনাফেক বলতে চাই না। আশা করছি, তারা মুনাফেকি করবে না। 

এফআর
  বিষয়:   সিরাজগঞ্জ  অতিথি পাখি  ব্যাংক লুটেরা  ভোট  আসিফ মাহমুদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: