সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান

সময়ের আলো ডেস্ক

খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচের ওপর নির্ভর করছে কোন দল সেমিফাইনালে খেলবে।এর আগে বাংলাদেশ

2026-02-01T18:10:05+00:00
2026-02-01T18:10:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ১৩৩)
মুখোমুখি ভারত-পাকিস্তান। ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই ম্যাচের ওপর নির্ভর করছে কোন দল সেমিফাইনালে খেলবে।

এর আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপপর্বে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তান গ্রুপপর্বে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে। সুপার সিক্সে নিউজিল্যান্ডকে পরাজিত করে সবমিলে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করে রেখেছে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে জয় পেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত। তবে হেরে গেলেও পাকিস্তানের চেয়ে রানরেট বেশি থাকলে সেমিফাইনালে যেতে পারে ভারত।


তবে পাকিস্তানের সামনে রয়েছে কঠিন সমীকরণ। সেমিফাইনালে খেলতে হলে ভারতকে হারানোর পাশাপাশি এগিয়ে থাকতে হবে নেট রান রেটে। ভারত আগে ব্যাট করছে। পাকিস্তান ৩০০ রান তাড়া করলে ৩৫ ওভারের মধ্যে জিততে হবে। 

এদিকে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   মুখোমুখি  ভারত  পাকিস্তান  সেমিফাইনাল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: