এপস্টেইন ফাইলে মোদির নাম, ভারতের জাতীয় লজ্জা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট কয়েক লাখ পৃষ্ঠার নতুন গোপন নথি উন্মোচন করেছে মার্কিন বিচার বিভাগ, যা নিয়ে

2026-02-01T23:45:59+00:00
2026-02-01T23:45:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এপস্টেইন ফাইলে মোদির নাম, ভারতের জাতীয় লজ্জা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৫ পিএম 
যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট কয়েক লাখ পৃষ্ঠার নতুন গোপন নথি উন্মোচন করেছে মার্কিন বিচার বিভাগ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট কয়েক লাখ পৃষ্ঠার নতুন গোপন নথি উন্মোচন করেছে মার্কিন বিচার বিভাগ, যা নিয়ে বর্তমানে ভারতজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আসায় দেশটির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। 

শুক্রবার যুক্তরাষ্ট্রের নতুন ট্রান্সপারেন্সি আইনের আওতায় এই বিশাল তথ্যভান্ডার প্রকাশ করা হয়, যার মধ্যে ৩০ লাখের বেশি পৃষ্ঠা, হাজার হাজার ভিডিও এবং দেড় লাখেরও বেশি ছবি রয়েছে। নথিতে মোদির নাম আসার পর শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে একে ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’ বলে আখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বার্তায় জানান, জেফরি এপস্টেইনের একটি ‘কথিত’ ই-মেইলে প্রধানমন্ত্রী মোদির ২০১৭ সালের দখলদার ইসরাইল সফরের উল্লেখ রয়েছে।

তিনি স্পষ্ট করেন, ওই ঐতিহাসিক সফরের তথ্যটি সত্য হলেও বাকি সব দাবি এক দণ্ডিত অপরাধীর কল্পনাপ্রসূত গল্প ছাড়া আর কিছুই নয়। ভারতের মতে, এই নথিগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলো কেবলই ‘জল ঘোলা করার’ অপচেষ্টা। তবে সরকারের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তারা বিষয়টিকে ভারতের জন্য ‘জাতীয় লজ্জা’ হিসেবে বর্ণনা করেছে। গালফ নিউজ।

কংগ্রেস নেতা পবন খেরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, এপস্টেইনের নথিতে লেখা আছে যে প্রধানমন্ত্রী মোদি তার ‘পরামর্শ’ নিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্টের স্বার্থে ইসরাইলে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছিলেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও এই নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছেন। তাদের অভিযোগ, এ ঘটনা ভারতের আন্তর্জাতিক সুনাম ও জাতীয় মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।


মার্কিন বিচার বিভাগের এই নতুন প্রকাশনায় ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক এবং বিল গেটসের মতো বিশ্বখ্যাত ব্যক্তিদের নামও পুনরায় সামনে এসেছে। জেফরি এপস্টেইন ২০০৮ সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করলেও তার ব্যক্তিগত যোগাযোগ ও নথিপত্রগুলো আজও বিশ্ব রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতের মতো দেশে প্রধানমন্ত্রীর নাম এই নথিতে যুক্ত হওয়া একটি বড় ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে।

সময়ের আলো/এসকে/ 





  বিষয়:   এপস্টেইন ফাইল  মোদি  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: