ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এর প্রাথমিক তথ্য অনুসারে, সোমবার (২ ফেব্রুয়ারি)

2026-02-02T11:09:38+00:00
2026-02-02T11:09:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ২২০)
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এর প্রাথমিক তথ্য অনুসারে, সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫.৩৫ মিনিটে অনুভূত হয় কম্পন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষই ছিলেন গভীর ঘুমে। তবুও কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর বরাতে জানা গিয়েছে, জম্মু-কাশ্মিরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজ্যের বুদগাম জেলা। মাটির ১০ কিমি নীচে, ৩৩.৯° উত্তর এবং ৭৪.৭৬° পূর্ব অক্ষাংশে ছিল এর উৎসস্থল বা এপিসেন্টার। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা এবং ২১ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী শ্রীনগর। এই সমস্ত অঞ্চল-সহ শোপিয়ান ও আশেপাশের অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পের ফলে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি।


অন্যদিকে, কাছাকাছি সময়ে মৃদু ভূমিকম্প হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, সোমবার সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৩.৩১ মিনিটে কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। এর কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল নিকোবর অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের জেরেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ভূমিকম্প  জম্মু  কাশ্মীর  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: