পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

ইসলাম

গত ২১ জানুয়ারি (বুধবার) থেকে শাবান মাস গণনা শুরু হয়। সেই হিসাবে আগামীকাল ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত

2026-02-02T12:10:35+00:00
2026-02-02T12:10:35+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ পিএম 
প্রতীকী ছবি
গত ২১ জানুয়ারি (বুধবার) থেকে শাবান মাস গণনা শুরু হয়। সেই হিসাবে আগামীকাল ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। গত ১৯ জানুয়ারি বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। 

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। শবেবরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। এবার এ ছুটি পড়েছে ৪ ফেব্রুয়ারি (বুধবার)। শাবান মাস শেষেই শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। 

Advertisement

শবেবরাত বা 'লাইলাতুন নিসফি মিন শাবান' (শাবান মাসের মধ্য রজনি) ইসলাম ধর্মে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। ফারসি শব্দ 'শবেবরাত'-এর অর্থ হলো মুক্তির রাত। অনেকের মতে, এই রাতে পরবর্তী এক বছরের জন্য মানুষের রিজিক, হায়াত এবং সৌভাগ্য-দুর্ভাগ্য বণ্টন বা লিপিভুক্ত করা হয়। তাই এই রাতে ইবাদত ও দোয়া করাকে অত্যন্ত ফলপ্রসূ মনে করা হয়। 

শবেবরাতের জন্য নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে সাধারণত এই আমলগুলো করা হয়। ইচ্ছামতো নফল নামাজ ও দীর্ঘ সিজদাহ করা, অর্থসহ কোরআন তিলাওয়াত, জিকির ও ইস্তিগফার করে বেশি বেশি মহান আল্লাহর প্রশংসা করা ও ক্ষমা চাওয়া এবং দান-সদকার মাধ্যমে গরিব-দুঃখীদের সাহায্য করা। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   পবিত্র শবেবরাত  ৩ ফেব্রুয়ারি 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: