সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানো হচ্ছে জেলাগুলোতে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো

2026-02-02T13:03:21+00:00
2026-02-02T13:03:21+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানো হচ্ছে জেলাগুলোতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসন ভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার ঢাকা থেকে ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। আর আরও ৮টি জেলায় পাঠানো হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাবন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে ঢাকা থেকে। আর আরও ৮টি জেলায় পাঠানো হচ্ছে।’ 

সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রাশেদুল ইসলাম। এবার ৬৪ জেলার ৩০০ আসনে মোট ২০১৭ জন প্রার্থী। 


মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ কয়েককটি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে রোববার। 

সোমবার ব্যালট পেপার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় পাঠানো হচ্ছে। 

ঢাকা থেকে নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রীও পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন রাশেদুল ইসলাম। 

রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনি সামগ্রী সংরক্ষিত থাকবে, ভোটের আগের দিন কেন্দ্রে-কেন্দ্রে পৌঁছানো হবে। ইতোমধ্যে গণভোটের ব্যালট পেপার পাঠানো হয়ে গেছে বলে জানা গেছে। 

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দলগুলো এখন ব্যস্ত আছে আনুষ্ঠানিক প্রচারে। প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   সংসদ নির্বাচন  ব্যালট পেপার  জেলাগুলোতে 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: