একটি দলের নেতা নারী সমাজকে অপমানিত করেছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীকে ঘরে আটকে রাখতে চায়। ওই দলের

2026-02-02T13:15:04+00:00
2026-02-02T13:15:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
একটি দলের নেতা নারী সমাজকে অপমানিত করেছে
খুলনায় তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৫ পিএম   (ভিজিট : ২১২)
তারেক রহমান। সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীকে ঘরে আটকে রাখতে চায়। ওই দলের নেতা নারীকে কীভাবে অসম্মানিত করেছে, অপমান করেছে। ওই নেতা নারী সমাজকে খারাপ কিছুর সঙ্গে তুলনা করেছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজের নেতৃত্বে বিশ্বাস করে না। 

সোমবার বেলা ১টার দিকে খুলনায় সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। এরপর দুপুর ২টার দিকে খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান বলেন, নারী সমাজকে অসম্মানিত করার পর তীব্র সমালোচনার মুখে তারা বলেছে তাদের আইডি নাকি হ্যাক হয়েছে। অথচ তাদের আইডি হ্যাক হয়নি। বিশেষজ্ঞরা তাই বলেছে। তারা মিথ্যে কথা বলে। এরা মিথ্যাবাদী।

তারেক রহমান বলেন, বিপুল জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। এজন্য আমরা বলেছে প্রত্যেকটি গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব।  

জামায়াতের নারী সদস্যের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনারাও ঘর থেকে বের হন কাজের জন্য। আপনাদের দলের নেতাই নারীকে অপমানিত করলেন। 

তিনি বলেন, লুটেরা সরকার শিল্প কারখানাকে ধ্বংস করেছে৷ রুগ্‌ণ শিল্পকে আমরা জাগিয়ে তুলতে চাই৷ এজন্য ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে।

এবারই প্রথম নির্বাচনি প্রচারাভিযানে হেলিকপ্টার ব্যবহার করছেন তারেক রহমান। এর আগে বিএনপি চেয়ারম্যান গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করেন।

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করে ঢাকায় ফেরেন।


বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি। তিন দিনের সেই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে, সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনি সমাবেশ শেষে ঢাকায় ফেরেন শনিবার।

২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ২২টি নির্বাচনি সমাবেশে করেছেন তারেক রহমান। আজ আকাশপথে এসেছেন খুলনায়।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   জামায়াত  বিএনপি  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: