নবম পে-স্কেলের দাবিতে জবির কর্মচারীদের কর্মবিরতি

জবি প্রতিনিধি

শিক্ষা

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় শ্রেণীর কর্মচারী ও সহায়ক কর্মচারীবৃন্দ।সোমবার (২

2026-02-02T15:36:19+00:00
2026-02-02T15:36:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
নবম পে-স্কেলের দাবিতে জবির কর্মচারীদের কর্মবিরতি
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৬ পিএম 
নবম পে-স্কেলের দাবিতে জবির কর্মচারীদের কর্মবিরতি। ছবি : সময়ের আলো
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় শ্রেণীর কর্মচারী ও সহায়ক কর্মচারীবৃন্দ।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বাংলাদেশে সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে এ কর্মসূচি পালন করেন তারা। 

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 
আরও পড়ুন

এ সময় মো. ফারুক নামে এক কর্মচারী বলেন, কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। পে-স্কেলের কথা উঠলেই নিত্যপণ্যের দাম বেড়ে যায়। ঢাকায় স্বল্প বেতনে পরিবার নিয়ে থাকা, বাসাভাড়া, সন্তানদের শিক্ষা ব্যয় ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপ সামলানো দিন দিন কঠিন হয়ে উঠছে।

বিক্ষোভ সমাবেশে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মো. আবু সাইদ বলেন, সরকার পে-স্কেলের প্রজ্ঞাপন বাস্তবায়ন করবে বলে আমরা আশা করি। যদি এটা বাস্তবায়ন করেন, সকল বাংলাদেশের যারা এই পে-স্কেলের সুবিধা পাবে, আজীবন তারা মনে রাখবে। শুধু তারাই না, তাদের ফ্যামিলির যারা থাকবে প্রত্যেকেই আজীবন আপনার এই পে-স্কেলের কথা তারা স্মরণ রাখবে।

এছাড়া কর্মচারী সমিতির আহ্বায়ক মো. আব্দুল জলিল বলেন, কর্মচারীরা একত্রে একাত্মতা ঘোষণা করে যোগ দেন। একজন শিক্ষকের সকল খরচ বহন করে কত কষ্ট করে জীবনযাপন করে তা সবাই জানে। আমাদের আগামী ৬ ফেব্রুয়ারি নবম পে স্কেলের দাবী বাস্তবায়নের কর্মসূচিতে সকল কর্মচারীর অংশগ্রহণের আহ্বান জানাই। আমাদের পে স্কেল নিয়ে যারা তালবাহানা করছেন তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই সারাদেশে ১৮ হাজার কর্মচারী আছে তাদের পেটে যদি লাথি মারতে চান আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন না।

এএডি/


  বিষয়:   নবম  পে-স্কেল  দাবি  জবি  কর্মচারী  কর্মবিরতি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: