একদিনে দুই দফা কমল সোনার দাম, ভরিতে কত

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ সকাল-বিকেল দুই দফায় মোট ১২ হাজার ১৪ টাকা কমানো হয়েছে। ভরি প্রতি সকালে ৬

2026-02-02T16:50:02+00:00
2026-02-02T16:50:23+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অর্থনীতি
একদিনে দুই দফা কমল সোনার দাম, ভরিতে কত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৪:৫০ পিএম
সংগৃহীত ছবি
দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ সকাল-বিকেল দুই দফায় মোট ১২ হাজার ১৪ টাকা কমানো হয়েছে। ভরি প্রতি সকালে ৬ হাজার ৫৯০ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়। পরে বিকেলে আবারও ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়।  

এর মানে, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার পর দ্বিতীয় দফা নতুন দামের ঘোষণা দেয়। নতুন দাম ৩টা ৪৫ মিনিটে কার্যকর করা হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ভরিতে দাম ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়েছিল।

২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমানোর পাশাপাশি ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি কমেছে। এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বিস্তারিত আসছে...


সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   সোনা  দাম  ভরি  বাজুস 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: