গণভোটের প্রচারণায় আইডিয়া খুঁজছেন আসিফ, থাকছে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গণভোটের প্রচারণায় জনগণকে সম্পৃক্ত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণভোটের পক্ষে

2026-02-02T18:36:46+00:00
2026-02-02T18:40:25+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
গণভোটের প্রচারণায় আইডিয়া খুঁজছেন আসিফ, থাকছে পুরস্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ৬:৪০ পিএম
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংগৃহীত
গণভোটের প্রচারণায় জনগণকে সম্পৃক্ত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণভোটের পক্ষে প্রচারণা চালাতে নাগরিকদের কাছ থেকে সৃজনশীল আইডিয়া আহ্বান করেছেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, গণভোটে এবার আপনি শুধু আপনার সিদ্ধান্তই জানাবেন না, সিদ্ধান্তের পাশাপাশি একজন নাগরিক হিসেবে আপনি পরামর্শ দেবেন। কীভাবে প্রচারণা করলে অন্য নাগরিকরা এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আগ্রহী হবে? আমরা জানতে চাই আপনার সৃজনশীল পরামর্শ।

আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা তাদের আইডিয়া পাঠাতে পারবেন [email protected] এই ঠিকানায়। সেরা দশজনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ব্রান্ড নিউ ল্যাপটপ এবং দ্বিতীয় ও তৃতীয় পরামর্শদাতা পাবেন যথাক্রমে ট্যাব ও স্মার্ট ওয়াচ। বাকি সাতজনের জন্যও আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকবে বলে জানান আসিফ মাহমুদ।



তিনি আরও জানান, আইডিয়া ডিজিটাল প্লাটফর্ম কিংবা অফলাইন উভয় মাধ্যমের জন্যই হতে পারে। বাছাই শেষে সহজ, বাস্তবায়নযোগ্য ও সৃজনশীল সেরা ১০টি আইডিয়ার পরামর্শদাতাদের নিয়েই তারা সরাসরি কাজ করবেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   গণভোট  প্রচারণা  আইডিয়া  আসিফ মাহমুদ  পুরস্কার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: