আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নেওয়া প্রতিদ্বন্দ্বিতাকারী সদর-৫ আসনে প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক — সুজনের উদ্যোগে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার বেলা ১১টায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল মতিন খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী নাজমুল হোসাইন এবং এবি প্রার্টির ঈগল প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ মোল্লা।
জনগণের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা জনগণের সম্মুখে তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। নিজ অঞ্চলের সাধারণ মানুষের সেবামূলক বিভিন্ন উন্নয়ন সমস্যা সমাধানের উত্তরণের উপায় নিয়ে জনসম্মুখে তাদের কথা তুলে ধরেন।
প্রার্থীদের নির্বাচন পরবর্তী প্রতিশ্রুতি বক্তব্যের পরে নির্বাচন বিষয়ে ভোটারদের শপথবাক্য পাঠ করানো হয়। পরে উপস্থিত সাধারণ ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণকারীরা।
এফআর