ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মোদির বার্তা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক হ্রাসের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ

2026-02-03T02:41:51+00:00
2026-02-03T02:45:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মোদির বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪১ এএম  আপডেট: ০৩.০২.২০২৬ ২:৪৫ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক হ্রাসের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করায় ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তাঁকে অনেক ধন্যবাদ।’
 
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন ঘোষণায় শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনার কথা বলা হলেও দেশটির বাণিজ্য বিশ্লেষকদের মধ্যে হিসাব নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। গত বছরের ২৭ আগস্ট থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ‘অজুহাতে’ ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। ফলে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। বর্তমান ঘোষণায় মূল শুল্ক ২৫ থেকে কমে ১৮ শতাংশ হলেও সেই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। ফলে ধারণা করা হচ্ছে, কার্যকর শুল্ক এখন ৫০ থেকে কমে ৪৩ শতাংশে দাঁড়াচ্ছে।

মোদি আরও উল্লেখ করেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র যখন একসঙ্গে কাজ করে, তখন সাধারণ মানুষই উপকৃত হয়। তিনি ট্রাম্পের নেতৃত্বকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর প্রথম দফায় ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। পরবর্তী সময়ে তা আরও বৃদ্ধি করা হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তৎকালীন সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক’ বলে তীব্র সমালোচনা করেছিল। তবে নতুন এই সমঝোতার ফলে দুই দেশের অংশীদারিত্ব ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন মোদি।

/এমএইচআর 
  বিষয়:   ট্রাম্প  মোদি  স্ট্যাটাস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: