হাসনাত আব্দুল্লাহর কর্মীর ওপর হামলা, ব্যানারে আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই

2026-02-03T03:21:56+00:00
2026-02-03T03:21:56+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাসনাত আব্দুল্লাহর কর্মীর ওপর হামলা, ব্যানারে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২১ এএম 
১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীত
১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই দিন পৃথক আরেকটি স্থানে কাওসার আলম নামে এনসিপির এক প্রতিনিধির ওপর হামলা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় এলাকায় সড়কের ওপর টানানো হাসনাতের নির্বাচনী ব্যানার এবং একই দিন উপজেলার বরকামতা এলাকায় এনসিপি প্রতিনিধি কাওসারের ওপর হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সোমবার রাত ১২টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এসব তথ্য জানিয়ে পোস্ট করেন হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এনসিপির প্রতিনিধি মোহাম্মদ কাওসার আলমকে রাস্তায় একা পেয়ে সন্ত্রাসী দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং নির্মমভাবে মারধর করে মৃতপ্রায় অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

তিনি আরও লিখেন, আজ বিকেলে আমাদের নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়ে সন্ত্রাস ও ভীতির রাজনীতি চালানো হয়েছে। এই হামলা ও নৈরাজ্যের পেছনে থাকা ব্যাংক ডাকাত ও তাদের পৃষ্ঠপোষকদের আইনগতভাবে-কঠোরভাবে প্রতিহত করা হবে। মামলার প্রস্তুতি চলছে। ইনশাআল্লাহ দেবিদ্বারবাসী এই সন্ত্রাসের উপযুক্ত জবাব ১২ তারিখ ব্যালটের মাধ্যমেই দেবে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত করছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএইচআর 
  বিষয়:   হাসনাত আব্দুল্লাহ  কুমিল্লা-৪  ব্যানার  আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: