ভোরে দেশে ভূমিকম্প অনুভূত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে জানানো হয়,মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬

2026-02-03T06:36:24+00:00
2026-02-03T06:38:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ভোরে দেশে ভূমিকম্প অনুভূত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ এএম  আপডেট: ০৩.০২.২০২৬ ৬:৩৮ এএম
প্রতীকী ছবি
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে জানানো হয়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-ও একই তথ্য প্রদান করেছে।

ভোররাতে সাতক্ষীরা, খুলনা, যশোর ও এর আশপাশের এলাকাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ভূমিকম্পটি মৃদু হওয়ায় এবং গভীরতা বেশি থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্যও মেলেনি।

গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন স্থানে ছোট ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হচ্ছে, যা নিয়ে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   ভূমিকম্প 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: