গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধায় সংবাদ সম্মেলন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

​মুন্সীগঞ্জের গজারিয়ায় আসন্ন সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিনের কর্মী-সমর্থকদের

2026-02-03T13:43:16+00:00
2026-02-03T13:43:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধায় সংবাদ সম্মেলন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৩ পিএম   (ভিজিট : ২২৭)
মুন্সীগঞ্জ-৩ মো. মহিউদ্দিনের কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনে সংবাদ সম্মেলনে তার অনুসারীরা
​মুন্সীগঞ্জের গজারিয়ায় আসন্ন সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিনের কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্রার্থীর অনুসারীরা।

​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদ্য বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি মুহা. মুজিবুর রহমান।

​সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান অভিযোগ করেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকেই গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা ও আইন উপেক্ষা করে আমাদের লোকজনের ওপর হামলা ও মারধর করা হচ্ছে। এমনকি প্রতিপক্ষের লোকজন নিজেরা মিথ্যা নাটক সাজিয়ে আমাদের নেতাকর্মীদের ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে।

​তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন স্থানে আমাদের প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রতিপক্ষের লোকজন মুখে মুখে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বললেও পরাজয় নিশ্চিত জেনে তারা বেপরোয়া হয়ে উঠেছে। আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জোরালো দাবি জানাচ্ছি।

​সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হুমায়ুন খান বলেন, আমার বাড়ি গজারিয়া ইউনিয়নে। আমরা প্রচারণার জন্য বের হলেই প্রতিপক্ষের লোকজন আমাদের পিছু নেয় এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। আমরা কোথাও গেলেই তারা বাধা প্রদান করে। আমি প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সদস্য সচিব আব্দুর রহমান শফিক, পদত্যাগকারী বিএনপি নেতা মফিজুল ইসলাম রনি, মকবুল আহমেদ রতন, জহরুল হক রিটুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সময়ের আলো/জোআই/



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: