‘আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই’

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি শুধু জামায়াতের বিজয় চান না, বরং পুরো দেশের ১৮ কোটি মানুষের বিজয়ই

2026-02-03T13:59:01+00:00
2026-02-03T14:22:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
‘আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই’
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ২:২২ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি শুধু জামায়াতের বিজয় চান না, বরং পুরো দেশের ১৮ কোটি মানুষের বিজয়ই চান। তার ভাষায়, ১৮ কোটি মানুষের বিজয় হলে তা সবার জন্যই উপকারী হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ১২ তারিখ পর্যন্ত জনতার রায়কে সম্মান করতে হবে। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হবেন, আমরা তাকে অভিনন্দন জানাব। কিন্তু চোরাই পথের কোনো নির্বাচন আমরা মেনে নেব না।

তিনি আরও বলেন, সমস্ত অনৈতিক পথ বন্ধ করা হবে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সবার। যারা পেছন থেকে বাধা দিচ্ছে, তাদের প্রতিহত করা হবে।


জনসভায় জামায়াত আমির অভিযোগ করেন, দেশের অর্থ চুরি করে বিদেশে নিয়ে যাওয়া ২৮ লাখ কোটি টাকা উদ্ধার করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। এই অর্থ দিয়ে ৫৬ হাজার বর্গমাইলের উন্নয়ন করা হবে।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সাঈদ বিন হাবিবসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন নেতারা।

জনসভা শেষে ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দলীয় মার্কা তুলে দেন এবং ভোট প্রার্থনা করেন।

/ইউএমএইচ 




  বিষয়:   জামায়াত আমির  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: