আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন যাচ্ছেন জামায়াতের প্রতিনিধি দল

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীবিদ্বেষমূলক পোস্ট দিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ উঠেছে।

2026-02-03T15:58:10+00:00
2026-02-03T15:58:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবন যাচ্ছেন জামায়াতের প্রতিনিধি দল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ৩:৫৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীবিদ্বেষমূলক পোস্ট দিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ উঠেছে। বঙ্গভবনের সরকারি ই-মেইল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করছে জামায়াত।  

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ও বিস্তারিত আলোচনার জন্য বঙ্গভবনে যাচ্ছেন জামায়াতের একটি প্রতিনিধি দল। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছাবে। 

এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জানানো হয়, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল ([email protected]) ব্যবহার করে একটি ফিশিং মেইল পাঠানো হয়েছিল। ‘Case-Study-Election.accdr’ নামের একটি ফাইলে ক্লিক করার পরপরই আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়।

গত শনিবার বিকেলে অল্প সময়ের জন্য অ্যাকাউন্টটি হ্যাকড ছিল এবং ওই সময়ের মধ্যেই একটি বিতর্কিত নারীবিদ্বেষমূলক পোস্ট দেওয়া হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। 


সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করে জামায়াত নেতা মাহমুদুর রহমান জানান, হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মেসেজগুলো বঙ্গভবনের ই-মেইল থেকে পাঠানো হয়েছে। ওই মেইলে জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতাকে ‘সিসি’তে রাখা হয়েছিল। 

এসময় জামায়াত দাবি করে, ডা. শফিকুর রহমানের রাজনৈতিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ওই পোস্টটি মূলত তাকে বিব্রত ও রাজনৈতিকভাবে হেয় করতেই পরিকল্পিতভাবে করা হয়েছে।

জামায়াতের সাইবার টিম অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার ৪৫ মিনিটের মধ্যেই তা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বিতর্কিত ওই পোস্টের সঙ্গে ডা. শফিকুর রহমান বা তার অ্যাকাউন্ট পরিচালনাকারীদের কোনো সম্পর্ক নেই। 


/ইউএমএইচ


  বিষয়:   আমির  এক্স অ্যাকাউন্ট হ্যাক  জামায়াত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: