ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের

2026-02-03T17:07:15+00:00
2026-02-03T17:13:41+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ৫:১৩ পিএম
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের কেওয়াটখালী এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ঢাকার মুগদা এলাকার আরিফ (৪৫) ও ফরিদপুরের মামুন (৩৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়ক বিভাজনে গিয়ে ছিটকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো হাসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

সময়ের আলো/জোআই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: