জামিন পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান সোলতানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এরফান সোলতানি। মৃত্যুদণ্ডের মুখে বিশ্বজুড়ে আলোচনায় আসা ওই তরুণকে জামিনে মুক্তি দিয়েছে

2026-02-03T17:11:27+00:00
2026-02-03T17:11:27+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
জামিন পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই এরফান সোলতানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম 
এরফান সোলতানি। সংগৃহীত ছবি
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এরফান সোলতানি। মৃত্যুদণ্ডের মুখে বিশ্বজুড়ে আলোচনায় আসা ওই তরুণকে জামিনে মুক্তি দিয়েছে ইরান। 

নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেংগাও এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। নিউইয়র্ক টাইমসের খবরে এ তথ্য উঠে এসেছে। 

Advertisement
২৬ বছর বয়সী এরফান সোলতানিকে গত মাসে ইরানে ছড়িয়ে পড়া সরকারবিরোধী আন্দোলনের সময় গ্রেফতার করা হয়। জামিন পেতে তার পরিবারকে ১৬ হাজার মার্কিন ডলার পরিশোধ করতে হয়েছে। এরফানের আইনজীবী আমির মুসাখানি এ তথ্য নিশ্চিত করেছেন।

হেংগাও এক বিবৃতিতে জানায়, শনিবার সোলতানিকে মুক্তি দেওয়া হয়েছে। তার আইনজীবী এএফপিকে জানান, সোলতানির মুক্তির জন্য দুই বিলিয়ন তুমান জামিন দেওয়া হয়েছে। যা প্রায় ১৬ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ। 

মুক্তির সময় তার ব্যক্তিগত সব জিনিসপত্র, এমনকি মোবাইল ফোনও তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানানো হয়। 

এরফান সোলতানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে—এমন খবর গত মাসে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে তার বিরুদ্ধে কোনো মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়নি বলে জানায় ইরানি কর্তৃপক্ষ।  

এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানায়, সাম্প্রতিক বিদেশি-সমর্থিত দাঙ্গার ঘটনায় আটক ব্যক্তিদের একজন এরফান সোলতানিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কিছু বিদেশি গণমাধ্যম ভুলভাবে তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বলে প্রচার করেছিল, প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 


উল্লেখ্য, এরফান সোলতানিকে জানুয়ারির শুরুতে তেহরানের পশ্চিমাঞ্চলে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, গ্রেফতারের পর তাকে আইনজীবীর সহায়তা থেকে বঞ্চিত করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সম্পর্কে তার পরিবারকেও অন্ধকারে রাখা হয়েছিল। এমনকি দ্রুত কার্যকরের আশঙ্কায় নির্ধারিত মৃত্যুদণ্ডের আগে পরিবারকে মাত্র একবার সংক্ষিপ্ত সাক্ষাতের সুযোগ দেওয়া হয় বলে দাবি করা হয়েছিল। 

ইরানের বিচার বিভাগ এর আগে জানায়, সোলতানির বিরুদ্ধে ‘জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সমাবেশ ও যোগসাজশ’ এবং ‘রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে প্রচারণার’ অভিযোগ আনা হয়েছে। তবে এরফান সোলতানির পরিবার দাবি করেছে, তিনি কখনো সহিংসতায় জড়িত ছিলেন না। বরং ইরানি জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতার দাবিতে শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করছিলেন। 


/ইউএমএইচ

 
  বিষয়:   এরফান সোলতানি  ইরান  বিক্ষোভ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: