এপস্টেইন ফাইলে নাম নিয়ে যা জানাল আইসিডিডিআরবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিতর্কিত ‘এপস্টেইন ফাইলসে’ নাম আসায় ইন্টার ন্যাশনাল সেন্টারফর ডাইয়েরহোয়েল ডিজিজ রিসার্স, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ফেসবুক

2026-02-03T19:39:08+00:00
2026-02-03T19:44:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
এপস্টেইন ফাইলে নাম নিয়ে যা জানাল আইসিডিডিআরবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ৭:৪৪ পিএম
সংগৃহীত ছবি
বিতর্কিত ‘এপস্টেইন ফাইলসে’ নাম আসায় ইন্টার ন্যাশনাল সেন্টারফর ডাইয়েরহোয়েল ডিজিজ রিসার্স, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে আইসিডিডিআর,বির বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রকাশিত ওই সব ইমেইল বা বার্তার বিষয়ে তারা কোনোভাবেই অবগত ছিল না।

আইসিডিডিআর,বি বিবৃতিতে জানিয়েছে, এপস্টেইন ফাইলসের অংশ হিসেবে প্রকাশিত প্রাইভেট ই-মেইল ও বার্তায় তাদের নাম উল্লেখ থাকলেও সেই যোগাযোগ বা প্রস্তাবের বিষয়ে প্রতিষ্ঠানটি কিছুই জানত না।


প্রকাশিত ওই সব নথিতে যেসব প্রস্তাবের কথা বলা হয়েছে, আইসিডিডিআর,বি তার কোনো পক্ষ ছিল না এবং এর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে আইসিডিডিআর,বি।

বিবৃতিতে সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, আইসিডিডিআর,বি একটি বিশ্বব্যাপী স্বীকৃত অলাভজনক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান। যা বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন রক্ষায় অবদান রেখে চলেছে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   এপস্টেইন  ফাইল  আইসিডিডিআরবি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: