জামায়াত আসন্ন নির্বাচনে জাল-জালিয়াতির চেষ্টা করছে : এ্যানি

সারাদেশ

ভোটের ৬ সিলসহ আটক ব্যবসায়ীকে জামায়াতের কর্মী দাবি করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াত

2026-02-03T22:05:34+00:00
2026-02-03T22:34:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াত আসন্ন নির্বাচনে জাল-জালিয়াতির চেষ্টা করছে : এ্যানি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ১০:৩৪ পিএম
সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। (ডানে) সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা। ছবি : সময়ের আলো
ভোটের ৬ সিলসহ আটক ব্যবসায়ীকে জামায়াতের কর্মী দাবি করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াত আসন্ন নির্বাচনে জাল-জালিয়াতির চেষ্টা করছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের গোডাউন রোডের বশির ভিলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে এ্যানি বলেন, আসন্ন নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল (জামায়াত) ব্যালট পেপার ছাপিয়ে তাদের প্রতীকে সিল মেরে ব্যালট বক্সে ঢুকানোর পরিকল্পনা করে আসছে মর্মে সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরে সংবাদ প্রকাশিত হয়েছে। আজকে পৌর শহর এলাকা থেকে জামায়াতের কর্মী সোহেল রানাকে নির্বাচনি সিলসহ গ্রেফতারের ঘটনা, আসন্ন নির্বাচনের জাল-জালিয়াতির শঙ্কাকে সত্য পরিণত করেছে।

তিনি অভিযোগ করে বলেন, ইতোমধ্যে জামায়াতে ইসলামী ভোটারদের নাম্বার সংগ্রহ, ভোটারদের মাঝে চাল-ডাল, নগদ টাকা বিতরণ ও দাঁড়িপাল্লায় আলোকসজ্জার মাধ্যমে নির্বাচনি আচরণবিধি বারবার লঙ্ঘন করছেন। আজ ৬টা সিল জব্দ করা হয়েছে। সিলগুলো যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পেছনে অনেক কলকব্জা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হিসাব-নিকাশ রয়েছে।


এর আগে, মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়। 

আটককৃত সোহেল রানাকে জামায়াতের কর্মী বলে দাবি করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি  শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এফআর


  বিষয়:   জামায়াত  ইলেকশন  ইঞ্জিনিয়ারিং  পাঁয়তারা  এ্যানি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: