ইরি ধান ও ট্রাক্টর এনে শহিদ জিয়া কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন : দুলু

সারাদেশ

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলাদেশের আধুনিক কৃষির রূপকার ছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি

2026-02-03T22:50:02+00:00
2026-02-03T22:50:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইরি ধান ও ট্রাক্টর এনে শহিদ জিয়া কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন : দুলু
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫০ পিএম 
বক্তব্য রাখছেন বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু। ছবি : সময়ের আলো
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলাদেশের আধুনিক কৃষির রূপকার ছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি দূরদর্শী নেতা ছিলেন বলেই বিদেশ থেকে ইরি ধান, শ্যালো মেশিন, পাওয়ার টিলার ও ট্রাক্টর দেশে নিয়ে এসে কৃষিতে নীরব বিপ্লব ঘটিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির এক বিশাল নির্বাচনি জনসমাবেশে এসব কথা বলেন তিনি। উপজেলার জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুলবাড়ী শাখা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে আসাদুল হাবিব দুলু বলেন, আগে আমাদের অঞ্চলে বিতরি ধান হতো, যা এক একরে মাত্র দেড় মণের মতো ফলন দিত। কিন্তু শহিদ জিয়া বিদেশ থেকে ইরি ধান নিয়ে আসার ফলে এখন এক একরে ১০০ মণ ধান উৎপন্ন হচ্ছে। তিনি কৃষকের ভাগ্য বদলাতে শ্যালো মেশিন ও ট্রাক্টর এনে চাষাবাদে আধুনিকায়ন করেছিলেন।

এসময় তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে কুড়িগ্রাম-২ আসনের দলের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   ইরি ধান  ট্রাক্টর  শহিদ জিয়া  কৃষি  বিপ্লব  দুলু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: