নির্বাচনে অংশ নিলেও ফলাফল স্থগিত থাকবে বিএনপি প্রার্থীর

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর নাগরিকত্ব নিয়ে চলমান আইনি জটিলতায় নতুন নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।আদালতেরনির্দেশনাঅনুযায়ী,

2026-02-03T23:30:32+00:00
2026-02-03T23:30:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচনে অংশ নিলেও ফলাফল স্থগিত থাকবে বিএনপি প্রার্থীর
শেরপুর-২ আসন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩০ পিএম 
বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী। ছবি : সংগৃহীত
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর নাগরিকত্ব নিয়ে চলমান আইনি জটিলতায় নতুন নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

আদালতের নির্দেশনা অনুযায়ী, ফাহিম চৌধুরী আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এই আসনের ফলাফল স্থগিত রাখতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ফাহিম চৌধুরীর অস্ট্রেলিয়ান নাগরিকত্ব থাকার অভিযোগে তার প্রার্থিতা বাতিলের দাবিতে হাইকোর্টে আবেদন করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিলে গোলাম কিবরিয়া আপিল বিভাগে আবেদন করেন। আজ মঙ্গলবার সেই আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশনা প্রদান করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, ফাহিম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন এবং ভোটাররা তাকে ভোট দিতে পারবেন। তবে নির্বাচনি ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারবে না নির্বাচন কমিশন। আগামী ২৮ ফেব্রুয়ারি আপিল বিভাগ ফাহিম চৌধুরীর নাগরিকত্ব বিষয়ে চূড়ান্ত রায় দেবেন। যদি ওই রায়ে তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়, তবে নির্বাচনে তিনি জয়ী হলেও সেই ফলাফল গ্রহণযোগ্য হবে না। আর এ কারণেই সুপ্রিম কোর্টের আপিলের চূড়ান্ত রায়ের আগে নির্বাচনি ফলাফল স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়।


উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে গত ৩ জানুয়ারি শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেছিলেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের আপিল বিভাগে শুনানি শেষে ১৮ জানুয়ারি ফাহিম চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

এফআর


  বিষয়:   শেরপুর-২ আসন  নির্বাচন  ফলাফল  স্থগিত  বিএনপি প্রার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: