মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোভিলে অবস্থিত ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের বাইরে থেকে মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জ ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। ভাস্কর্যটি নয়াদিল্লির ইন্ডিয়ান

2026-02-04T05:29:22+00:00
2026-02-04T05:29:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মহাত্মা গান্ধীর ভাস্কর্য চুরি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৯ এএম 
গান্ধীর একটি ব্রোঞ্জ ভাস্কর্য চুরি। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোভিলে অবস্থিত ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের বাইরে থেকে মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জ ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। ভাস্কর্যটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) থেকে উপহার দেওয়া হয়েছিল। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মেলবোর্নের রোভিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে স্থাপিত মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের একটি ব্রোঞ্জ ভাস্কর্য চুরি হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে জানিয়েছে, সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে ভাস্কর্যটি পায়ের অংশ থেকে কেটে নিয়ে যায়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভাস্কর্যটির পায়ের অংশ কাটা অবস্থায় পড়ে রয়েছে এবং কেবল পায়ের তালু দুটি সেখানে রয়ে গেছে। তবে এই চুরির ঘটনার সঙ্গে জড়িতদের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। 

উল্লেখ্য, ভাস্কর্যটি ২০২১ সালে স্থাপন করা হয়। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন উপস্থিত ছিলেন। স্থাপনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভাস্কর্যটিতে ভাঙচুর চালানো হয়েছিল বলে জানানো হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মহাত্মা গান্ধী  ভাস্কর্য চুরি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: