প্রথমবারের মতো ফরিদপুরে তারেক রহমানের জনসভা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো বুধবার (৪ জানুয়ারি) ফরিদপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তার আগমন ঘিরে ফরিদপুর শহর ও

2026-02-04T13:23:35+00:00
2026-02-04T13:23:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
প্রথমবারের মতো ফরিদপুরে তারেক রহমানের জনসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম 
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো বুধবার (৪ জানুয়ারি) ফরিদপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তার আগমন ঘিরে ফরিদপুর শহর ও জেলাজুড়ে উৎসবের আমেজ বইছে। জেলা ও মহানগর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন। 

জেলা বিএনপি নেতারা জানান, তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টার আজ দুপুরে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করবে। সেখান থেকে একটি সুসজ্জিত গাড়িবহর নিয়ে তিনি সরাসরি ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভাস্থলে আসবেন। দুপুরে জনসভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার আগমন উপলক্ষে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠে আশপাশের এলাকায় টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। 

এদিকে, তার আগমন ঘিরে শহরজুরে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ফরিদপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামবে এই জনসভায়। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। 


এ প্রসঙ্গে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, ‘তারেক রহমানের ফরিদপুর আগমন আমাদের জন্য ঐতিহাসিক ও প্রেরণাদায়ক একটি ঘটনা। তরুণ প্রজন্মের মাঝে বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুবদলসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে জনসভা সফল করার জন্য কাজ করছে। আমরা আশা করছি, আজকের জনসভা ফরিদপুরের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।’ 

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন উদ্যোমে সংগঠিত হচ্ছে। ফরিদপুরের মানুষ দীর্ঘদিন ধরে তাকে সরাসরি দেখার অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান ঘটছে আজ। আমরা বিশ্বাস করি, এই জনসভা থেকে জনগণ গণতন্ত্র, ভোটাধিকার ও একটি জবাবদিহিমূলক সরকারের পক্ষে আরও ঐক্যবদ্ধ হবে।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   তারেক রহমান  ফরিদপুর  জনসভা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: