কেন এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের গ্ল্যামার, ক্ষমতা আর অগাধ সম্পদের আড়ালে লুকিয়ে ছিল এক পৈশাচিক অধ্যায়। তিনি গড়ে তুলেছিলেন এক

2026-02-04T13:37:56+00:00
2026-02-04T13:37:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কেন এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৭ পিএম 
মাইকেল জ্যাকসন বিল ক্লিনটন এবং দুইজন মহিলার সঙ্গে, যাদের একজনের পরিচয় লুকানো হয়েছে। সংগৃহীত ছবি
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের গ্ল্যামার, ক্ষমতা আর অগাধ সম্পদের আড়ালে লুকিয়ে ছিল এক পৈশাচিক অধ্যায়। তিনি গড়ে তুলেছিলেন এক নারকীয় সাম্রাজ্য। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত এপস্টেইন ফাইলসের নথি প্রকাশ হওয়ার পরে পুরো বিশ্বে এটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। আর এ তালিকায় রথী-মহারথী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক থেকে শুরু করে অভিনাতারাও রয়েছে। 

এপস্টেইনের নথিতে নাম মিলেছে পপসম্রাট মাইকেল জ্যাকসন এবং রক কিংবদন্তি মিক জ্যাগারের। গত মঙ্গলবার পাম বন্ডি কর্তৃক প্রস্তুতকৃত এপস্টেইন ফাইলের একটি বড় অংশ প্রকাশ করে। আর এ পরেই শুরু হয় আলোচনা-সমালোচনা। একইসঙ্গে এ নথিতে বিনোদন ও রাজনৈতিক জগতের একাধিক প্রভাবশালী ব্যক্তির তথ্য ও ছবি পাওয়া যায়। 

প্রকাশিত নথিতে দেখা গেছে, জেফ্রি এপস্টেইন ও তার সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের সঙ্গে বিভিন্ন প্রমোদ ভ্রমণে অংশ নিয়েছিলেন অনেক তারকা। এর মধ্যে একটি ছবিতে মাইকেল জ্যাকসনকে ডায়ানা রস ও বিল ক্লিনটনের সঙ্গে দেখা গেছে। অন্য একটি ছবিতে এপস্টেইনের পাম বিচ হাউসেও দেখা গেছে পপসম্রাটকে।  

তবে নথিতে উল্লেখ করা হয়েছে যে, এসব ছবিতে বা নথিতে মাইকেল জ্যাকসনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। এমনকি ডায়ানা রস ও ক্লিনটনের সঙ্গে জ্যাকসনের যে ছবিটি ছড়িয়েছে, সেটি ২০২২ সালের একটি ডেমোক্রেটিক ফান্ডরাইজারের সময় তোলা বলে জানা গেছে।


উল্লেখ্য, ২০১৬ সালের একটি জবানবন্দিতে এপস্টাইনের এক অভিযোগকারী জানিয়েছিলেন, তিনি এপস্টাইনের বাড়িতে মাইকেল জ্যাকসনকে দেখেছিলেন। তবে সেই জবানবন্দিতেও জ্যাকসনের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক আচরণের অভিযোগ তোলা হয়নি। 

অন্যদিকে, রোলিং স্টোনসের তারকা মিক জ্যাগারের একটি ছবি পাওয়া গেছে বিল ক্লিনটন ও এপস্টাইনের সঙ্গে একটি ডিনারে। সেখানেও জ্যাগারের কোনো বেআইনি কাজের ইঙ্গিত পাওয়া যায়নি। 

তালিকায় বিনোদন জগতের বাইরে রাজনীতিকদের মধ্যে বিল ক্লিনটন এবং অভিনেতা ক্রিস টাকারের নাম ও ছবিও রয়েছে। বিচার বিভাগের এই নতুন তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলতে শুরু করেছে। বিনোদন জগতের এই মহাতারকাদের নাম আসায় ভক্তদের মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 



/ইউএমএইচ



  বিষয়:   এপস্টেইন  মাইকেল জ্যাকসন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: