ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেন আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিজেদের ‘শত্রু’ আখ্যা দিয়ে কথিত ‘হত্যা তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে।ইউক্রেনের অতি-জাতীয়তাবাদী হিসেবে

2026-02-04T15:37:52+00:00
2026-02-04T15:37:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম 
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সংগৃহীত ছবি
ইউক্রেন আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিজেদের ‘শত্রু’ আখ্যা দিয়ে কথিত ‘হত্যা তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে। 

ইউক্রেনের অতি-জাতীয়তাবাদী হিসেবে পরিচিত সরকারি ওয়েবসাইট ‘মিরোৎভোরেৎস’-এর বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাধারণত যারা ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিংবা দেশটির শত্রু হিসেবে বিবেচিত হন, তাদের ব্যক্তিগত তথ্য ও পরিচয় এই ওয়েবসাইটে নথিবদ্ধ করা হয়। 

মিরোৎভোরেৎস তাদের ডাটাবেজে ইনফান্তিনো সম্পর্কে অভিযোগ করেছে যে তিনি রাশিয়ার প্রতি ‘পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার’ মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে এক ধরনের ‘মানবিক ও বেসামরিক আগ্রাসন’ চালাচ্ছেন। একইসঙ্গে তিনি রাশিয়ার বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। 

২০১৯ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবে ভূষিত করেছিলেন, যা এই তালিকায় তার নাম অন্তর্ভুক্তির পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে আন্তর্জাতিক ফুটবলে রুশ দলকে নিষিদ্ধ করা হয়। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মন্তব্য করেন, রুশ ফুটবল টিমকে বয়কট করার ফলে ফুটবলের কোনো উন্নতি হয়নি, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে ঘৃণা ও হতাশা বাড়িয়ে দিয়েছে। 

সাক্ষাৎকারের পর ইউক্রেনীয় রাজনীতিবিদরা তাকে তীব্র সমালোচনার মুখে ফেলে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা বলেন, ফিফার প্রেসিডেন্ট নৈতিক আদর্শচ্যুত হয়েছেন।


/ইউএমএইচ


  বিষয়:   জিয়ান্নি ইনফান্তিনো  ফিফা  ইউক্রেন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: