আইসিসির নতুন টি-টোয়েন্টি র‍্যাংকিং প্রকাশ : বাংলাদেশের অবস্থান কোথায়?

সময়ের আলো ডেস্ক

খেলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শীর্ষে

2026-02-04T15:58:26+00:00
2026-02-04T18:33:11+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
আইসিসির নতুন টি-টোয়েন্টি র‍্যাংকিং প্রকাশ : বাংলাদেশের অবস্থান কোথায়?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৬:৩৩ পিএম
ফাইল ছবি
আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারত আর তালিকার একেবারে তলানিতে আছে ইতালি।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা রয়েছে চার ও পাঁচ নম্বরে।

এদিকে বিশ্বকাপ খেলতে না যাওয়া বাংলাদেশের অবস্থান নবম। তাদের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড আছে ১৪তম স্থানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ সিরিজ জয়ের সুবাদে পাকিস্তান এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে, পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে। শ্রীলঙ্কা আছে অষ্টম স্থানে।

র‍্যাঙ্কিংয়ে ২৭তম স্থানে থাকা ইতালিও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, যা টুর্নামেন্টের একটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে। 

/এমএইচআর 

Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: