বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্টের’ অভিনেতা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রটি দিয়ে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পান পলাশ। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন ছোট পর্দার

2026-02-04T16:09:29+00:00
2026-02-04T16:09:29+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্টের’ অভিনেতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ১৫৯)
জিয়াউল হক পলাশ। ছবি : ‍সংগৃহীত
দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রটি দিয়ে দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পান পলাশ। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। 

পলাশ নিজেই জানিয়েছেন তার সন্তান হওয়ার খবর। নিজের এই আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেননি পলাশ।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।’

পলাশের এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছেন অভিনন্দন জানাতে। মজার ছলে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আলহামদুলিল্লাহ, আগে আপনারে ভাই হিসেবে দেখতাম, এখন আপনি আমার চাচা।’

অন্য এক ভক্ত লিখেছেন, ‘ভাই, আপনার কপাল! দারুণ একটা দিনে বাবা হলেন আপনি।’ অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন পলাশ। 

কাজল আরেফিন অমির পর্দার সেই ব্যাচেলর ইমেজ ছাপিয়ে এবার বাস্তব জীবনেও গুরুদায়িত্ব এলো তার কাঁধে।

/এমএইচআর 


  বিষয়:   ব্যাচেলর পয়েন্ট  অভিনেতা  বাবা  পলাশ 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: