‘ভোটের সিল’ উদ্ধার, জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয়টি সিলসহ ব্যবসায়ী গ্রেফতারের ঘটনায় জামায়াতের এক নেতাসহ দুজনের নামে মামলা করা হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সদর

2026-02-04T18:45:10+00:00
2026-02-04T19:20:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘ভোটের সিল’ উদ্ধার, জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৫ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৭:২০ পিএম
গতকাল মঙ্গলবার সিলসহ গ্রেফতারকৃত ব্যবসায়ী। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয়টি সিলসহ ব্যবসায়ী গ্রেফতারের ঘটনায় জামায়াতের এক নেতাসহ দুজনের নামে মামলা করা হয়েছে। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী এ মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানাকে (৪০)। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী। 

মামলার অন্য আসামি হলেন সৌরভ হোসেন ওরফে শরীফ (৩৪)। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি।

পুলিশ জানিয়েছে, সৌরভ হোসেন ছয়টি ভোটের সিল তৈরির জন্য ব্যবসায়ী সোহেল রানার দোকানে অর্ডার দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সৌরভ হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থীর একাধিক ছবি রয়েছে। এসব ছবি ও জব্দ আলামতের সূত্র ধরে সিল তৈরির পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাকে এখনো গ্রেফতার করেনি। 

এদিকে স্থানীয় জামায়াত নেতাদের দাবি, সৌরভ হোসেনকে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা পুলিশকে জানিয়েছেন, অর্ডার পাওয়ার পরই তিনি এসব সিল তৈরি করছিলেন। তার দেওয়া তথ্যমতে, সৌরভ হোসেন নামের এক ব্যক্তি সিলগুলো তৈরির অর্ডার দিয়েছেন।

ওসি আরও বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সিল তৈরির পেছনের উদ্দেশ্য কী ছিল এবং সৌরভের সঙ্গে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গতকাল বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরোনো আদালত রোডের মারইয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোনসহ ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ।

এফআর


  বিষয়:   লক্ষ্মীপুর  ভোটের সিল  উদ্ধার  জামায়াত  নেতা  মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: