মব ভায়োলেন্স বলতে কিছু নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী ব্যুরো

জাতীয়

‘মব ভায়োলেন্স’ বলতে কিছু নেই বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে

2026-02-04T19:42:19+00:00
2026-02-04T19:43:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মব ভায়োলেন্স বলতে কিছু নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৭:৪৩ পিএম
কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সময়ের আলো
‘মব ভায়োলেন্স’ বলতে কিছু নেই বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রস্তুতি খুবই ভালো। নির্বাচন নিয়ে পুলিশের ভেতরে কোনো ভীতি কাজ করছে না। নির্বাচনে সারাদেশে সেনাবাহিনীর এক লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নৌবাহিনীর পাঁচ হাজার, বিজিবির ৩৭ হাজার, কোস্ট গার্ডের চার হাজার, পুলিশের দেড় লাখ, র‌্যাবের নয় হাজার এবং আনসারের পাঁচ লক্ষাধিক সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনাই নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিসিটিভি প্রায় কেন্দ্রে লেগে গেছে। দু’একটা কেন্দ্রে যেখানে বাউন্ডারি ওয়াল নাই, সেখানে বাঁশের বেড়া দিয়ে ব্যবস্থা করে দেবে। 

অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগের ব্যাপারে তিনি বলেন, আমি বার বারই বলছি। এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে। তাই নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশেই হবে। পিসফুলই হবে।


এর আগে এদিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নগর পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   মব  ভায়োলেন্স  স্বরাষ্ট্র উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: