বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সম্প্রতি অঙ্গীকার করেছেন, নারীদের মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যয় রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে।

2026-02-04T19:46:45+00:00
2026-02-04T20:01:34+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিনা বেতনে স্নাতক পর্যন্ত মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম  আপডেট: ০৪.০২.২০২৬ ৮:০১ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সম্প্রতি অঙ্গীকার করেছেন, নারীদের মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যয় রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে। বর্তমানে দেশে নারী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এ সুবিধা স্নাতক পর্যন্ত বিস্তৃত করবে। 

দলটির স্পষ্ট প্রতিশ্রুতি হলো-সব নারী শিক্ষার্থীর স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার সুবিধা চালু করা হবে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত ইশতেহারে এ প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ ইশতেহার ঘোষণা করা হয়। দলটির আমির ডা. শফিকুর রহমান এ ইশতেহার ঘোষণা করেন। 


নির্বাচনী ইশতেহারে নারী শিক্ষার বিষেয়ে এসব প্রতিশ্রুতি দিয়েছে দলটি। একইসঙ্গে শিক্ষার সব ক্ষেত্র ও স্তরে নারীর সমান প্রবেশাধিকার ও অধিকার সংরক্ষণ করা হবে, যাতে নারী তার ইচ্ছা অনুযায়ী শিক্ষাগ্রহণ ও কর্মজীবনে প্রবেশ করতে পারেন। পাশাপাশি ইডেন, বদরুন্নেসা ও হোম ইকোনমিকস কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। 

এদিন ইশতেহারে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরা হয়। ইশতেহারের শিক্ষাব্যবস্থা অংশে নারীশিক্ষার বিষয়ে এসব কথা বলা হয়। 

এর আগে, গত সোমবার বাংলাদেশের নারীদের মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যয় রাষ্ট্রের পক্ষ থেকে বহনের অঙ্গীকার করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, ‘১৩ তারিখ থেকে জুলাই তরুণেরা একটি নতুন বাংলাদেশ পাবে। সেদিন মায়েদের মাথার ওপর তুলে মর্যাদা দেওয়া হবে। ঘর, পথ ও কর্মস্থলে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশের নারীদের মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যয় বহন করবে রাষ্ট্র।’ 

ওইদিন দুপুরে কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   বিনা বেতন  স্নাতক  মেয়েদের পড়ালেখা  প্রতিশ্রুতি জামায়াতের 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: