বরইয়ের প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলায় কুলবরই দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় জুনায়েদ হোসেনের (১৬) বিরুদ্ধে।বুধবার

2026-02-04T23:57:47+00:00
2026-02-04T23:57:47+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বরইয়ের প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৭ পিএম 
গাংনী থানা। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলায় কুলবরই দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় জুনায়েদ হোসেনের (১৬) বিরুদ্ধে। 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জুনায়েদ হোসেন ঢেপা গ্রামের পশ্চিম পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

ভুক্তভোগী শিশুর মা ও স্থানীয় জানান, কুলবরই দেওয়ার কথা বলে ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে জুনায়েদ। একপর্যায়ে শিশুটির মা ডাকাডাকি করলে জুনায়েদ ওই শিশুকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমেরি খাতুন বলেন, শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতালে পরীক্ষার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

গাংনী থানার (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর
  বিষয়:   মেহেরপুর  বরই  প্রলোভন  ৩ বছর  শিশু ধর্ষণ  চেষ্টা  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: