৭ ফেব্রুয়ারি উত্তরের তিন জেলা সফর করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন। জেলাগুলো হলো

2026-02-05T11:09:35+00:00
2026-02-05T11:09:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
৭ ফেব্রুয়ারি উত্তরের তিন জেলা সফর করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম 
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন। জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

দলীয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনী সফরে সড়কপথে নয়, হেলিকপ্টারযোগে উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান। সফরের তারিখ ৭ ফেব্রুয়ারি নির্ধারিত হলেও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। নিরাপত্তাব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং সফরসূচি নির্ধারণকারী সংশ্লিষ্টদের সিদ্ধান্তের ওপর সময়সূচি নির্ভর করবে বলে জানিয়েছেন দলীয় নেতারা। 


এ সফরে এসব জেলায় বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। 

এর মধ্যে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। 

সফরকালে তারেক রহমান তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ৭ ফেব্রুয়ারি  উত্তর  তিন জেলা সফর  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: