আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের

2026-02-05T15:56:32+00:00
2026-02-05T15:56:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম অন্তর্বর্তী সরকার
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম 
প্রতীকী ছবি
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রতিবেদনটি প্রকাশ করা হয়। 

প্রতিবেদনে বলা হয়, বিগত শেখ হাসিনা সরকারের আমলের গুম সংস্কৃতি প্রায় বন্ধ হয়েছে। তবে, রাজনৈতিক বিবেচনায় গণগ্রেফতারের শিকার হাজার-হাজার মানুষ। বিচার ছাড়াই কারাবন্দি অনেকে। জামিনের আবেদনও নাকচ করে দেওয়া হচ্ছে। 


এতে আরও বলা হয়, রাজনীতিবিদ ছাড়াও আটকদের তালিকায় আছে অভিনয়শিল্পী, আইনজীবী ও সংগীতশিল্পী। বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে হাজার হাজার মানুষকে। 

মব সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।  ২০২৪-এর জুন থেকে গত বছর আগস্টের মধ্যে মব সহিংসতায় কমপক্ষে ১২৪ জনের মৃত্যুর তথ্য জানায় এইচআরডব্লিউ। 

এ ছাড়া, নারী নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থী প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার কারণে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   আইনশৃঙ্খলা  সংস্কার  অন্তর্বর্তী সরকার  হিউম্যান রাইটস ওয়াচ  প্রতিবেদন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: